হোমে ফিরে যাও
ব্যবহারের শর্ত
পুস্তক ব্যবহার করলে আপনি নিচের সহজ শর্তগুলো মেনে নিচ্ছেন।
সর্বশেষ হালনাগাদ: ৫ অক্টোবর ২০২৬
অ্যাকাউন্ট
- অ্যাকাউন্টের তথ্য সঠিক রাখুন। ক্লাস ১ থেকে ৫-এর শিক্ষার্থীর অ্যাকাউন্ট অভিভাবক খুলবেন ও দেখবেন।
- নিজের অ্যাকাউন্ট অন্যকে দেবেন না। সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানান।
পাঠ ও বই
- পুস্তকের পাঠ আমাদের নিজেদের লেখা, এনসিটিবির শিক্ষাক্রম ধরে সাজানো। পাঠ্যবইয়ের স্বত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের।
- পুস্তক এনসিটিবির কোনো অফিসিয়াল সেবা নয়। প্রতিটি অধ্যায়ে অফিসিয়াল বইয়ের লিংক থাকে।
- পাঠ শুধু নিজের পড়ার জন্য। কপি করে বিক্রি বা প্রকাশ করা যাবে না।
প্লাস ও ফ্যামিলি প্ল্যান
- প্রথম অধ্যায় আর রোজকার অনুশীলন সবসময় ফ্রি।
- প্লাস ও ফ্যামিলি প্ল্যানের দাম বিকাশে মাসিক বা বার্ষিক দেওয়া যায়। চূড়ান্ত দাম ও ফেরতের নিয়ম চালু হওয়ার আগে এখানে জানানো হবে।
ঠিকঠাক ব্যবহার
- পড়ার সাথিকে ভদ্রভাবে প্রশ্ন করুন। কারও ক্ষতি করে এমন কিছু পাঠাবেন না।
- পাঠে ভুল চোখে পড়লে পাঠের ভেতর থেকেই জানান, আমরা দ্রুত ঠিক করি।
পরিবর্তন
- শর্ত বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে। বড় কোনো পরিবর্তন হলে অ্যাপেও জানাব।
প্রশ্ন থাকলে আমাদের লিখুন: support@pustok.ai