হোমে ফিরে যাও

গোপনীয়তা নীতি

পুস্তক শেখার জন্য যতটুকু দরকার, শুধু ততটুকু তথ্য রাখে। কোনো তথ্য বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি হয় না।

সর্বশেষ হালনাগাদ: ৫ অক্টোবর ২০২৬

আমরা কী রাখি

  • অ্যাকাউন্টের জন্য ফোন নম্বর বা ইমেইল, শিক্ষার্থীর নাম, শ্রেণি, সংস্করণ আর অবতার।
  • শেখার অগ্রগতি: কোন পাঠ শেষ হলো, অনুশীলনের ফল, পড়ার সময় আর ধারাবাহিকতা।
  • পড়ার সাথিকে পাঠানো লেখা, ভয়েস নোট আর খাতার ছবি, শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

কীভাবে ব্যবহার করি

  • পাঠ, অনুশীলন আর অভিভাবকের রিপোর্ট দেখাতে।
  • ভয়েস নোট আর খাতার ছবি শুধু প্রশ্নের উত্তর দিতে ব্যবহার হয়, বিজ্ঞাপনে কখনো নয়।
  • পাঠের মান উন্নত করতে নাম ছাড়া সামগ্রিক পরিসংখ্যান দেখা হয়।

শিশুদের তথ্যের সুরক্ষা

  • ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা, কেনাকাটা আর সেটিং অভিভাবকের হাতে থাকে।
  • শিশুর তথ্য কোনো বিজ্ঞাপনদাতা বা তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হয় না।
  • শিশুর প্রোফাইল অন্য ব্যবহারকারীরা খুঁজে পান না। লিগে শুধু ডাকনাম আর অবতার দেখা যায়।

আপনার অধিকার

  • যেকোনো সময় তথ্য দেখতে, ঠিক করতে বা অ্যাকাউন্ট মুছে দিতে আমাদের লিখুন।
  • অ্যাকাউন্ট মুছলে শেখার তথ্য, ভয়েস নোট আর ছবিও মুছে যায়।

নিরাপত্তা

  • সব তথ্য এনক্রিপ্ট করা সংযোগে আসা যাওয়া করে। দলের যাঁদের কাজে লাগে, শুধু তাঁরাই দেখতে পারেন।

প্রশ্ন থাকলে আমাদের লিখুন: support@pustok.ai